April 6, 2026, 1:32 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আগে রান্না করা নিয়ে ঝগড়া, গরম পানি ছোড়ায় তরুণী দগ্ধ

আগে রান্না করা নিয়ে ঝগড়া, গরম পানি ছোড়ায় তরুণী দগ্ধ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকায় চুলায় রান্না নিয়ে ঝগড়ার জেরে এক তরুণীকে গায়ে গরম পানি ঢেলে দগ্ধ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার সকালে নগরীল হালিশহর থানাধীন ঈদগাহ বড় পুকুর পাড়ের মজু মেম্বারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ সাবেকুন নাহার (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন স্বজনদের বরাত দিয়ে জানান, মজু মেম্বারের পাঁচটি ভাড়া ঘরের লোকজন দুটি চুলায় রান্নার কাজ করে থাকে। আগেভাগে রান্না করা নিয়ে ভাড়াটিয়াদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। গতকাল মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে আয়েশা নামে এক নারীর সঙ্গে বচসা হয় নাহারের। এর জেরে আয়েশা চুলার গরম পানি নাহারের গায়ে ঢেলে দেয়।

গরম পানিতে নাহারের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে বলে জানান এএসআই আলাউদ্দিন।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান  বলেন, ঝগড়া করতে গিয়ে একজন আরেকজনকে গরম পানি ছুঁড়ে মেরেছে। এ ঘটনায় অভিযুক্ত আয়শাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আয়েশার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হবে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর