-
- শিক্ষা, সারাদেশে
- মহান বিজয় দিবস উপলক্ষে ওয়াহিদ সিদ্দেক উচ্চবিদ্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় December, 16, 2019, 11:12 pm
- 268 বার পড়া হয়েছে
রিপন মিয়া, মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর ওয়াহিদ সিদ্দেক উচ্চনবিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী , সহকারী শিক্ষক মো: জসিম উদ্দিন, মাও: জাহির মিয়া, শুকদেব গুস্মামী, সাইফ উদ্দিন মিলন, সূর্যমণি বিশ্বাস,মোঃ আবুল হুসেন, এবং সাংবাদিক ক্রিয়েটিভ নিউজ বিডির বার্তা সম্পাদকঃ মোঃ রিপন আহমদ। আলোচনা সভায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী বলেন,আজ বাঙালির গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। ৪৮ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। সেদিন তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। আর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালির।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর