March 24, 2026, 3:52 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রাকৃতিক বিকল্প রাসায়নিক শ্যাম্পুর

প্রাকৃতিক বিকল্প রাসায়নিক শ্যাম্পুর

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারীর সৌন্দর্যচর্চার সিংহভাগ দখল করে আছে তার চুল। স্বাস্থ্যেজ্জ্বল ও উজ্জ্বল চুল পেতে আমরা ব্যবহার করি নানা ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার। তবে অনেক সময় এতে বিপরীত ঘটনাও ঘটে। রাসায়নিক পণ্য ব্যবহারে অনেক সময় চুল রুক্ষ হয়ে যায়। আমার অনেকেই হয়তো জানি না খুব সহজে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে স্বাস্থ্যেজ্জ্বল চুল পাওয়া যায়।

চলুন দেখে নিই শ্যাম্পুর কয়েকটি প্রাকৃতিক বিকল্প-

 

বেকিং সোডা

এক কাপ পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মেশান। ভেজা চুলে লাগান এবং আগাগোড়া ভালোমত ঘষুন। মাথার তালুতে অধিক নজর দিন। পুরো মাথা ভালোমত পরিষ্কার করা হয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলে জমে থাকা তেল, ময়লা ও জীবাণু সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে যাবে।

 

রিঠা

সারারাত পানিতে রিঠা ভিজিয়ে রাখুন। এটি নরম হয়ে সেদ্ধ করতে দিন। অতঃপর ছাকনি দিয়ে ছেঁকে ঠা-া করে পরিষ্কার পাত্রে জমা করুন। এখন যতবার ইচ্ছে ততবার এটি দিয়ে চুল পরিষ্কার করুন। চাইলে এর সঙ্গে আমলা ও শিকাকাই মেশাতে পারেন। তাতে চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি চুলের খুশকি দূর হবে এবং চুল লম্বা হবে।

 

অ্যাপল সিডার ভিনেগার

আধা কাপ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে আধা কাপ পানি মেশান। চুল ধোঁয়ার পর কন্ডিশনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এতে চুলের জট কমবে, চুল নরম হবে এবং চুলের পিএইচ ব্যালেন্স রক্ষা হবে।

 

লেবুর রস

চুল ধোঁয়ার পরে অ্যাপল সিডার কন্ডিশনার যদি খুব বেশি তৈলাক্ত মনে হয় তবে নিশ্চিন্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে চুল ঝলমলে ও উজ্জ্বল হবে।

 

মধু

চুল খুব বেশি শুষ্ক মনে হলে নিশ্চিন্তে মধু ব্যবহার করতে পারেন। এটি চুলকে নরম করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর