March 24, 2026, 6:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বগুড়ার বাঘোপাড়া স্থানীয় যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, মহাস্থান ( বগুড়া) প্রতিনিধিঃ

শুক্রবার রাতে বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া স্থানীয় যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় জিন্নাতিয়া হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি, বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির ধর্মীয় সম্পাদক মোঃ রাসেল মন্ডল।তিনি বলেন, ইসলাম এসেছে মানবতাকে মুক্তির পথ দেখাতে। তাই যুগে যুগে আল্লাহ নবী রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছে মানুষকে সহজ ও সরল পথে পরিচালনার জন্য। শুধু তাফসির মাহফিল শুনলেই হবে না তা আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই পরকালে জান্নাত পাওয়া সম্ভব। সমাজ সেবক আলহাজ্ব ওসমান আলীর সহ-সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদিক ইলেকট্রনিক ঠেঙ্গামারা বগুড়ার প্রোপাইটার মোঃ মেহেদী হাসান আদম,সমাজ সেবক আবুল ফাত্তাহ সোহেল,ইসরাইল হোসেন সহ আয়োজক কমিটির যুব সমাজের নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন গাংনগর দ্বিমুখি দাখিল মাদ্রাসা,শিবগঞ্জ, বগুড়ার সুপার মাওঃ মোঃ আব্দুল ওয়াহাব,২য় বক্তাঃ হাফেজ ক্বারী হযরত মাওম মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিক,ঢাকা,৩য় বক্তাঃ বাঘোপাড়া পুরাতন জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী মোঃ আব্দুল হাই আল হাবিবী সাহেব। মাহফিল শেষে দেশ জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ

বগুড়ার মাঝিহট্র ইউপি চেয়ারম্যান কর্তৃক ছাতুয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ না করেই অর্থ আত্মসাতের আভিযোগ
সাখাওয়াত হোসেন, মহাস্থান ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের ২০১৬-১৭ ইং অর্থ বছরে স্থানীয় পরিচালন সহায়তা প্রকল্প (এলজি এসপি -৩) এর অধীনে ছাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক স্থাপন প্রকল্প বাস্তবায়ন না হলেও ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রকল্পের টাকা উত্তোলন, সন্তোষ্ট জনক কাজ হয়েছে বলে অফিসে কাগজ পত্র জমা, জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী। সরে জমিনে ও বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ সুত্রে জানা গেছে, ছাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬-১৭ ইং অর্থ বছরে এলজিএসপি-৩ এর প্রকল্পের মাধ্যমে ওয়াশ ব্লক এর কাজেরর জন্য অর্থ বরাদ্দ হয়ে, কাজ না করেই অর্থ উত্তোলন করা হয়, তৎসময়ের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,মাঝিহট্র ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ সোহাগ ওয়াশ ব্লকের জায়গা মাপযোগ করে গেলেও তা বাস্তবায়ন করেনি। ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজের সাথে কথা বললে তিনি জানান, কাজ না হলে কি এমনি সন্তোষ্ট জনক রিপোর্ট প্রদান করা হয়? প্রকুত পক্ষে আমাদের প্রতিনিধি শনিবার দুপুর ১২ টায় স্কুলে সরে জমিনে যেয়ে দেখতে পায় যেখানে ওয়াশ ব্লকের কাজ হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছিল, সেখানে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা ফুলের বাগান করেছে। এব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি গোলাপ, সদস্য আ: হান্নান, এনামুল হক, লিপি বেগম, রোকেয়া আক্তার, তামান্না স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করে। তারা জানান কাজ না করেই চেয়ারম্যান উক্ত প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকল্পের টাকা আত্মসাথের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা প্রশাসক সহ সযশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বত কর্তৃপক্ষে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অভিভাবক বৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর