April 5, 2026, 10:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মৌলভীবাজারে বিজিবি ক্যাম্পে প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত : আহত-৪

মৌলভীবাজারে বিজিবি ক্যাম্পে প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত : আহত-৪

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আজ  সকালে। এ ঘটনায় দু’জন বিজিবি কর্মকর্তা ও  দু’জন বিদেশি নাগরিকসহ চার জন আহত হয়েছেন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সকাল ১০টা ১৮ মিনিটে বিজিবি সেক্টরের ভেতরে হেলিক্টারটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জানান- আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক।

বিজিবি কর্মকর্তারা হলেন, লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি ।  বিধ্বস্ত হেলিকপ্টারটি কোন কোম্পানির, তা এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর