April 13, 2026, 6:50 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ : বিপাকে প্রধান শিক্ষক

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ প্রতিনিধি:

mostbet

ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নানা অনিয়মের প্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন পত্রিকা ফলাও করে খবর প্রকাশ করে। সংবাদটি প্রশাসন ও সুধি মহলের নজর কেড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরে উপপরিচালক রসময় কীর্ত্তনীয়া এবং শিক্ষা পরিদর্শক হেমায়েত উদ্দীণ বিদ্যালয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত ১১টি অভিযোগের মধ্যে অধিকাংশই প্রমানিত হয়েছে। অভিযোগের বিভিন্ন অনুচ্ছেদে রেজুলেশন টেম্পারিং, ভূয়াবিল ভাউচারের মাধ্যমে বেশ কয়েকটি খাতের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অপরদিকে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বার্ষিক পরিক্ষা চলাকালীন তাদের কর্মবিরতি এখন পর্যন্ত চলমান রয়েছে। শহরের ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান বেহালদশায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শিক্ষকগণ জানান, বার্ষিক পরিক্ষা শেষ হওয়ার পর তারা কঠোর কর্মসূচি পালন করবেন। হযবরল অবস্থার মধ্য দিয়ে চলমান বার্ষিক পরিক্ষা শেষের পথে হলেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কমিটি কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে নানা মহলে রীতিমত গুঞ্জন সৃষ্টির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অভিভাবকদের হস্তক্ষেপ কামনা করছেন। ইতমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসারের তদন্তের গাফিলতির বিষয়টিও ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রবিউল ইসলাম তদন্ত করছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১০ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর