April 6, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হোটেলে পাওয়া গেলো নিখোঁজ বেসরকারি কর্মকর্তাকে

হোটেলে পাওয়া গেলো নিখোঁজ বেসরকারি কর্মকর্তাকে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর কাকরাইলে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিশ্বজিৎ দে (৪৬) কে ফকিরাপুলের একটি হোটেল থেকে উদ্ধার করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে হোটেল থেকে বাসায় নিয়ে আসেন।

বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব  বলেন, আমরা বিকেল সাড়ে চারটার দিকে খবর পাই বিশ্বজিৎ হোটেলে অবস্থান করছেন। তারপর আমরা গিয়ে তাকে বাসায় নিয়ে আসি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল  জানান, নববর্ষের পার্টি করতে ওই হোটেলে সোমাবর থেকে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন বিশ্বজিৎ। স্বেচ্ছায় নিজের মোবাইল বন্ধ করে রেখেছিল তিনি। গত সোমবার সকালে বেইলি রোডের অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা বিশ্বজিৎ। ওই দিন রাতেই বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- ৬৮) করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর