এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা চত্বর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান, সহসভাপতি অধ্যাপক এবিএম মনিরুজ্জামান মোল্লা, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকেন। এছাড়া ‘মানব কল্যানে আমরা’ নামে একটি সামাজিক সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে।মানববন্ধন শেষে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী সমাবেশ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ড. মো. রুহুল আমীন খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে। শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী মো. আমান উল্লাহ।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল