April 13, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মোরেলগঞ্জে প্রভাষকের স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

mostbet

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়া বাসার আবাসিক কক্ষ থেকে রোববার গভীর রাতে এক প্রভাষকের কলেজ-ছাত্রী স্ত্রী’র গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিন রোববার রাত ১টার দিকে মোরেলগঞ্জ থানা ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ সন্ন্যাসী বাজারের মিজান সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি আবাসিক কক্ষ থেকে এআর খান ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লিংকন দাসের স্ত্রী তিলোত্তমা বাকচি ওরফে তমা বাকচি (২২) নামের ওই গৃহবধুূর লাশ উদ্ধার করে।নিহত তমা বাগেরহাট সদরের খানপুর এলাকার তাপস কুমার বাগচির মেয়ে এবং বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। তার স্বামী অধ্যাপক লিংকন দাস একই জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামের সিবানন্দ দাসের ছেলে । অধ্যাপক লিংকন দাস মোরেলগঞ্জ সন্ন্যাসী এআর খান ডিগ্রি কলেজে চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে সন্ন্যাসী বাজারে বাসা ভাড়া করে থাকতেন।নিহত তমার বাবা তাপস বাকচি তার জামাই লিংকন দাসের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বলেন, ৩ বছর পূর্বে লিংকন দাসের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার মেয়েকে জামাই লিংকন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এছাড়া জামাতা লিংকন বাসা থেকে কোথাও বের হলে মেয়েকে ঘরে রেখেই দরজায় তালা দিয়ে বের হতো। এমনকি তার মেয়ের মতামতকে উপেক্ষা কর হতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর