কুলাউড়ায় মহিলার টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া শহরের সন্নিকটে ঢুলিপাড়া নামক স্থানে দিনদুপুরে অ এক মহিলার নিকট থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজ ২ জানুয়ারি বিকেল আড়াইটার দিকে। সুত্রে জানা গেছে- পূবালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে দুপুর ১ টা ৫৭ মিনিটের সময় আড়াইলক্ষ টাকা উত্তোলন করে উপজেলা রামপাশা গ্রামের রুহেনা আক্তার চম্পা(৪৫) তার মেয়েকে নিয়ে একটি সিএনজি (মৌলভীবাজার-১২-৫১০৩) যোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। ঢুলিপাড়া নামক স্থানে ৩টি মোটর সাইকেল যোগে ৯ ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে মহিলার টাকা ভর্তি ভ্যানেটি ব্যাগ নিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিনত্ইা রহস্য উদঘাটনে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারনকৃত দৃশ্যের মাধ্যমসহ অন্যান্যভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।