March 24, 2026, 2:23 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নারিকেল তেলের নানা গুন

নারিকেল তেলের নানা গুন

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

কেশের যত্ন ও রূপচর্চায় বাঙালি নারীদের অন্যতম প্রিয় উপাদান নারিকেল তেল। এটির গুণাগুণের কোনো শেষ নেই। সম্প্রতি কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নারিকেল তেল মুখের ব্রণ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে।

 

নারিকেল তেলের তেমনই কিছু গুনাগুণ-

ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ে

নারিকেল তেল বিভিন্ন রকম ফ্যাটি এসিডে পরিপূর্ণ। যেমন- লরিক এসিড, মিরিস্টিক এসিড, ক্যাপ্রিক এসিড, ক্যাপ্রিলিক অ্যাসিড ইত্যাদি। এ এসিডগুলোই তেলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ সঞ্চার করে এবং ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে।

 

যেভাবে ব্যবহার করবেন

আধা কাপ নারিকেল তেল, এক টেবল-চামচ মধু, এক টেবিল-চামচ টক দই, আধা চা-চামচ হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে এ মিশ্রণ প্রতিদিন মুখে লাগান। মধু এবং হলুদ গুড়োর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ ঝেড়ে ফেলে।

 

প্রদাহ কমায়

নারিকেল তেলে উপস্থিত লরিক অ্যাসিড এবং ক্যাপ্রিক অ্যাসিড ত্বকের লালচে ভাব এবং ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি কোলাজেন প্রস্তুত করে ত্বককে সুস্থ ও স্বাভাবিক রাখে।

 

যেভাবে ব্যবহার করবেন

এক কাপ নারিকেল তেল, এক টেবিল-চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে একদিন পর পর মুখে লাগান।

 

কোমল ও মোলায়েম রাখে

নারিকেল তেলের মূল কাজই হলো ত্বককে কোমল ও মোলায়েম রাখা। কয়েক ফোঁটা তেল নিয়ে একদম আলতোভাবে মুখের ত্বকে ম্যাসাজ করুন। এভাবে কিছুদিন করলে নিজেই ত্বকের পরিবর্তন আঁচ করতে পারবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর