জগন্নাথপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইলগাওঁ ইউনিয়নে শ্যামারগাঁও গ্রামে জোরপূর্বক ভাবে মাটি কাটিয়া ঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী সকাল ৮ ঘটিকায় একই গ্রামের মৃত রিফাত উল্লাহ ছেলে মো. বাবুল হোসেনের তফশীলকৃত ভূমি যার খতিয়ান নং ১৫১৭ দাগ নং ৩৯২৭ মৌজা-দত্ত ভৈকর জেলএনং-২১৮ পরিমাণ ৫০ শতক, আমন ভূমিতে একই গ্রামের ইছকন্দর মিয়ার ছেলে লজেন মিয়া, মধু মিয়া, শিশু মিয়া, দুদু মিয়া জোরপূর্বক মাটি কাটিতে থাকে, এমন কি এক পর্যায়ে গ্রামের মুরুব্বিগণ কাজে বাধা প্রদান করলেও মাটি কাটা থেকে বিরত না থেকে ঘর তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
অভিযোগকারী মো.বাবুল মিয়া জানান,আমার গ্রামের কিছু দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী লোক, তফশীলকৃত ভূমি আমার দখলে থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক মাটি কাটিতে থাকে এমনকি ঘর তৈরির করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমার পরিবার কাজে বাধা দিলে আরো ভূ-সম্পত্তি দখল করবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমাদের সম্পত্তি ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে থানায় একটি লিখিত আবেদন দায়ের করেছি।
একই গ্রামের লজেন মিয়ার বড় বোন শাহেদা বেগম জানান, উক্ত জমিটির মালিক আমার ভাইয়েরা ছিল, বর্তমানে জমিটি তারা আমাকে দান করেন এমন কি জমিটি আমার দখলে আছে।
মামলার তদন্তকারী জগন্নাথপুর থানার এ এস আই মোশাহিদ আলী জানান, জমিতে মাটি কাটার ঘটনাটি সত্যতা আমি পরিদর্শনে দেখেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।