April 16, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইবিতে সর্ববৃহৎ সমাবর্তন প্যান্ডেল

ইবিতে সর্ববৃহৎ সমাবর্তন প্যান্ডেল
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি

mostbet


ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আগামী ৭জানুয়ারী অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে সর্ববৃহৎ প্যান্ডেল নির্মান করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ।

জানা গেছে, ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে সমাবর্তন প্যান্ডেল। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন প্যান্ডেল। প্রায় ৮ একর এলাকা জুড়ে নির্মাণ করা হচ্ছে প্যান্ডেলটি। প্যান্ডেল তৈরীতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩ হাজার বাঁশ। এতে থাকছে সহ¯্র আসনের ব্যবস্থা। এছাড়াও রয়েছে ৪৫০টি লাইট, ২২০টি ফ্যান এবং ৪০টি স্ট্যান্ড ফ্যান।
সমাবর্তনে গ্রাজুয়েট, পোষ্ট গ্রাজুয়েট, এম.ফিল এবং পিএইচডি ডিগ্রীপ্রাপ্তসহ মোট ৯ হাজার ৩শত ৭২জন শিক্ষার্থী অংশগ্রহনের জন্য নিবন্ধন করেছে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের ৬ জানুয়ারী বিভাগ থেকে আমন্ত্রন পত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি গ্রহন করতে হবে। অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় আমন্ত্রন পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বলে জানাগেছে। এতে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চতুর্থ সমাবর্তনের ডেকোরেশন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান বলেন,‘সমাবর্তন প্যান্ডেল তৈরীর কাজ পুরো দমে চলছে। প্যান্ডেলে প্রায় ১১ হাজার আসনের ব্যবস্থা থাকছে। ৪ জানুয়ারীর মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর