March 24, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিটিআই সুপার রাখাইন শিক্ষিকাকে জিম্মি করে ধর্মান্তরিত করার অভিযোগ পরিবারের

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের রাখাইন শিক্ষিকাকে পিটিআই সুপার জিম্মি করে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে রাখাইন শিক্ষিকা তেমেথে’র বোনসহ ঘনিষ্টরা জানান, উপজেলার ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তেমেথে ২০১৯-২০ ডিপিএড শিক্ষা বর্ষে বরগুনা প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ প্রশিক্ষনে যান। ওই ট্রেনিং সেন্টারের সুপার জাহাঙ্গীর হোসেন রাখাইন শিক্ষিকাকে জিম্মি করে কুপরামর্শে তাকে বরিশাল নিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত করেন এবং তার স্বামীকে তালাক দেন। পিটিআই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন ও বিবাহ করার প্রস্তাব দিয়ে ওই সুপার শিক্ষিকাকে নিয়ে বরিশালসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ খবর পেয়ে ওই শিক্ষিকার স্বামী কোকো ও বোন খেমেনসেসহ আত্মীয় স্বজনরা পিটিআইতে গেলে তাদেরকে দেখা করতে দেয়া হয়নি। রাখাইন শিক্ষিকাকে ফিরে পেতে তার পরিবাররা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর