April 13, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

রুবেল ইসলাম,মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন- হোসেন সাব্বির (১৮) ও আল ফারাবি (৭)।৪ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ বুধবার সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের আখিরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত হোসেন সাব্বির শঠিবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র। তিনি উপজেলার মাহিয়ারপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে ও আল ফারাবি (৭) কবি নজরুল ইসলাম স্কুলের ছাত্র। তার বাড়িও একই এলাকায়।মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ৪ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ বুধবার সকাল ৯টার দিকে ফারাবি ও সাব্বির উপজেলার মাহিয়ারপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শঠিবাড়ীতে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের আখিরা ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ফারাবির মৃত্যু হয়।সাব্বিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহতদের মরদহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও তার চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর