জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এবার চড়া দামে সবজি বিক্রি করতে পেরে চাষীদের মুখে আনন্দের হাসি ফুটেছে। অত্র উপজেলা শস্য ভান্ডার হিসাবে পরিচিত। এ উপজেলার সৈয়দপুর, দেউলী, মোকামতলা, রায়নগর, আটমুল সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলের মাটি সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় এসব এলাকায় পেঁয়াজ, আদা, মরিচ, বাঁধাকপি, মুলা, বেগুন, ফুলকপি খুব উন্নতমানের ফসল উৎপাদন হয়ে আসছে। এবার ফলন ভালো ও চড়া দামে শীতকালীন সবজি বাজারে বিক্রি করতে পেরে কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। সৈয়দপুর ইউনিয়নের বারইপাড়া, রাধাকান্তপুর, গোকুলপুর, উত্তর বেলাই সহ বেশ কিছু গ্রামে এসব সবজি বাম্পার ফলন হিসাবে উৎপাদন করতে পেরে কৃষকরা বেশ খুশি। গোকুলপুর এলাকার বেশ কিছু কৃষক বলেন, আমাদের এলাকার দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম আমাদের মাঠে এসে রোগ বালাই সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এ জন্য আমাদের মাঠে ফলানো বেগুন, বাঁধা কপি, ফুল কপি সহ ধরনের শীতকালীন সবজি ভাল হয়েছে। কৃষকরা আরো জানান, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে প্রতিবার লোকসানের হিসাব গুনতে হয়। কিন্তু এবার ভালো ফসল ও চড়া দামে বিক্রি করে কিছুটা টাকা পেয়েছি। গোকুলপুর এলাকার কৃষক শফিকুল ইসলাম জানান, এস,এম,ই প্রকল্পের আওতায় আশরাফুলকে পেঁয়াজের প্রদর্শনী দেওয়া হয়েছিল । কিন্তু কয়েকদিন আগে ঘূর্নিঝড় বুলবুল আসায় কয়েকদিনের টানা গুড়িগুড়ি বৃষ্টির কারনে রোপনকৃত পেঁয়াজ বীজগুলো নষ্ট হয়ে যায়। কৃষক আশরাফুল ইসলাম দায়িত্বরত কৃষি কর্মকর্তা সহ কাউকে কিছু না বলে রোপকৃত নষ্ট পেঁয়াজের জমিতে হাল দিয়ে আলু রোপন করে। এতে করে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর কিছুটা দোষ আসে শুধু মাত্র কৃষক আশরাফুলের ভুলের জন্য। এ কারণে এলাকায় কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সরেজমিনে জানা যায় সৈয়দপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামের আইনুল হকের জমিতে পেঁয়াজ প্রদর্শনী রয়েছে। জমির পার্শ্ববর্তী স্থানে একটি সাইনবোর্ড রয়েছে। এ বিষয়ে কৃষক আইনুল হক বলেন, সরকারি বিধি মত আমার পেঁয়াজ প্রদর্শনীতে সব ধরনের বীজ সার সহ কৃষি উপকরন পেয়েছি। এ ব্যাপারে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক বলেন, আমার এলাকার দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। তিনি কৃষকদের সাথে মিশে তার দায়িত্ব পালন করেন বলে আমি জানি। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমি মাঠে থেকে আমার দায়িত্ব পালনের চেষ্টা করি। কিন্তু কৃষি প্রনোদনা সহ বিভিন্ন কৃষি সহায়তা তালিকা করার ক্ষেত্রে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিলে তারা খুশি। কিন্তু যারা পাওয়ার যোগ্য নয় তারা না পেলে আমার উপর মন খারাপ করে থাকে । তাছাড়া তারা কৃষি সহায়তা না পেয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে মেতে উঠে। এ বিষয়ে যে আমার করার কিছু নাই সেটা তারা বুঝতে চায় না। এ জন্যই সেখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তাই আমি এলাকার সকলের নিকট সহযোগিতা কামনা করছি।
শিবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপনী অনুষ্ঠান
জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গতকাল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রিজ্জাকুল ইসলাম রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, ইউএনও অফিসের রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম প্রমুখ। মেলায় অংশ গ্রহণকারী উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে স্টল নির্মাণ করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও প্রধান শিক্ষকদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ডিসেম্বর ২০১৯/ইকবাল