April 13, 2026, 5:46 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নবাবগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের র‍্যাগ ডে

মোঃ আলমগীর  হোসেন,চাপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ
 
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগ ডে উৎযাপন হয়েছে। সোমবার সকালে কলেজের এন.এম. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত র‍্যাগ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ ট্র্যাভেলস্ এর চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আলহাজ্ব মো. মোখলেসুর রহমান। নবাবগঞ্জ সরকারি কলেজ এইচ.এস.সি. ব্যাচ- ২০২০ এর আয়োজনে ও গ্রামীণ ট্র্যাভেলস্ এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিব, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পারভেজ শাহীন। র‍্যাগ ডে’র অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নবাবগঞ্জ সরকারি কলেজ এইচ.এস.সি. ব্যাচ- ২০২০ এর শিক্ষার্থীরা।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর