শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬০ নং গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফুরুল ইসলাম।গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের বাছাই কমিটি সূত্রে জানা যায়,প্রতিবছরের ন্যায় যাচাই বাছাই শেষে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে উপজেলার গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফুরুল ইসলাম কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।এবিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির বলেন, কোমলমতি শিশুদেরকে যত্নসহকারে পাঠদান ও বিধি মোতাবেক অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করায় তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে করতোকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এরপর তিনি গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর আগে যোগদান করেন। সেখানে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এর ফলে বিদ্যালয়টি ফলাফলে দিক থেকে বেশ এগিয়েছে। জাফুরুল ইসলাম গুজিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় এলাকার অভিভাবক মহল তাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৯/ইকবাল