April 13, 2026, 6:51 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি করা হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

এম,এম রুহেল,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেট-৪ আসনের সংসদ ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি করে দিয়েছে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ভবন তৈরি হয় নি অগ্রাধিকার ভিত্ত্বিতে এসব বিদ্যালয়ে ভবন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাথে সাথে লেখা পড়ার মান উন্নয়নের জন্য শিক্ষকের সংখ্যা দিগুণ করা হয়েছে। গ্রামীন রাস্তাগুলো পাকা করনের মাধ্যমে গ্রামের লোকজনদের মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করনের লক্ষ্যে প্রতিটি উপজেলার কাচা রাস্তা গুলো পাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। (৩০ নভেম্বর) শনিবার জৈন্তাপুর উপজেলার তিনটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন একটি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সারীঘাট ইন্দার্জুর রাস্থা পাকাকরণ এর ভিত্তি প্রস্তর স্থাপন আনুষ্টানে এসব কথা বলেন তিনি।উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, ইমরান আহমদ মহিলা সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এনামুল হক সরদার, তৈয়ব আলী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মুফিজুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফয়জলুল হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধক্ষ্য শাহেদ আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ও ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সভাপতি এখলাছুর রহমান, লামনী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বাবুল, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সমাজসেবী কবির আহমদ, আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা হায়দর আলী, হাসানুল হক হুসনো, নিপেন্দ্র কুমার দে, মাসুক আহমদ, আব্দুর রব, সাব্বির আহমদ, হানিফ আহমদ, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক কুতব উদ্দিন, শাহিন আহমদ, যুবলীগ নেতা রাসেল আহমদ, লিকসন রায়,আমন  আহমদ, রুবেল শরিফ প্রমুখ। ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, লামনীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সারীঘাট ইন্দার্জু রাস্তা পকপ করণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী সিলেটের উদ্দেশ্যে জৈন্তাপুর উপজেলা ত্যাগ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর