জাবিউর আলম হিমু,শিবগঞ্জ,(বগুড়া) প্রতিনিধিঃ
শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলা দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুল ব্যাগ,খাতা ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।বগুড়া সদরের শুকরা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মোঃআব্দুল মান্নান আকন্দের সহযোগিতায় এ সব শিক্ষা উপকরন বিতরন করেন প্রধান অতিথি হিসাবে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি খাজেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ি সোহেল রানা,প্রভাষক ময়নুল ইসলাম সজল, প্রধান শিক্ষক হুমায়ন কবীর, শিক্ষক মোছাঃ জান্নাতুল ফেরদৌস,মাহমুদ আলী,আজমল হোসেন,কহিনুর আক্তার প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ নভেম্বর ২০১৯/ইকবাল