April 13, 2026, 4:42 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাউয়েট ক্যাম্পাসে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আশিকুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

mostbet

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে বাংলাদেশ গণিত সমিতির সহায়তায় ‘১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।গত ২৯ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাউয়েটের গণিত বিভাগের উদ্যোগে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একযোগে দেশের চারটি অঞ্চলে একই দিনে এ প্রতিযোগিতা অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ১৫টি বিশ^বিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের ১৩৫জন শিক্ষার্থী বাউয়েট ক্যাম্পাসে অংশ নেয় । এদিন সকালে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, গণিত অলিম্পিয়াড, জাতীয় গণিত সমিতির পতাকা এবং বাউয়েট এর পতাকা উত্তোলন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বুয়েটের প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার, অলিম্পিয়াড কমিটির সদস্য ও বুয়েটের প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বাউয়েটের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, বাউয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেনসহ ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ। পরে বিকালে স্কাইলাইট হলে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের নিজেদের মেধার বিকাশ এবং বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর