March 23, 2026, 9:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অবশেষে সমঝোতার ভিত্তিতে ঘোষণা করা হল রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি

রোস্তম আলী সরকার, রংপুর:

 

কমিটি ঘোষণায় সরাসরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত ন’টায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কমিটি ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জেলা কমিটির এক নম্বর সদস্য রেখে মমতাজ উদ্দিন আহম্মেদ কে সভাপতি ও এ্যডভোকেট রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে সাফিউর রহমান সফিকে সভাপতি ও তুষার কান্তি মন্ডল সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন নানক। বেলা ১২ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ সেন, এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রথম অধিবেশন শেষে বিকাল ৪ টায় জেলা ও সন্ধ্যা ৭ টায় মহানগর কাউন্সিল হলেও সমঝোতা না হওয়ায় কিছুটা বিলম্বে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে দুটি কমিটিতেই সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের রেখেই ২০১৯-২২ কমিটির ঘোষণা দেয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর