March 25, 2026, 1:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঘণ্টা বাজিয়ে ‘গোলাপি টেস্ট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ডিটেকটিভ ডেস্কঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচের আয়োজনে অংশ নিতে গত ২২ নভেম্বর শুক্রবার  সকালেই ঢাকা থেকে কলকাতায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাপি বলে খেলা হওয়ার কারণে এই ম্যাচের নামই হয়ে গেছে গোলাপি টেস্ট।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেনসের এই গোলাপি টেস্টের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সাথে নিয়ে।ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন দুই নেত্রী। এসময় তাদের পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যেই শহরে এসেছেন ক্রিকেট কিংবদন্তী সচীন টেন্ডুলকার সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর