কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ এবতেদায়ী মাদ্রাসা দেখিয়ে কমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নষ্ট অভিযোগ এলাকাবাসীর। গত সোমবার বেতগাড়ী পিএসসি পরীক্ষা কেন্দ্রে উপজেলা আটমুল ইউনিয়ন চককানু আহমাদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নাম ধারন করে ৬জন ভূয়া পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া অবস্থায় ভূয়া পরীক্ষার্থী হিসাবে ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর, চককানু এলাকার শিক্ষার্থীদের অভিভাবক জাকারিয়া, সবুজ মিয়া, জুলফিকা, সিহাব একটি অভিযোগ প্রদান করেন। অভিযোগে তারা বলে, চককানু গ্রামে একটি ভূয়া এবতেদায়ী মাদ্রাসা দেখিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার জন্য অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম এর যোগসাজে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে এলাকার নবির উদ্দীনের ছেলে একরাম হোসেনকে সভাপতি, বদিউজ্জা মানের ছেলে আব্দুল মালেক কে সাধারণ সম্পাদক করা হয়। মূলত অত্র গ্রামের কোনো প্রকার ইবতেদায়ী মাদ্রাসা নেই। তার পরেও প্রতিবছর রহস্যজনক কারণে ভূয়া শিক্ষার্থী দ্বারা তারা মাদ্রাসার নামে এবতেদায়ী সমাপনী পরীক্ষা দিয়ে আসছে। এধরনে কচিকাঁচা শিক্ষার্থীদের ভূয়া ভাবে পরীক্ষা দেওয়ানোর কারনে এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নষ্ট করার চেষ্টা করছে তারা। ইতিপৃর্বে অস্তিত্ববিহীন কাগজ কলমে মাদ্রাসা দেখিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্তসাৎ করেছে তারা। তাই এলাকাবাসী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নষ্টের হাত থেকে রক্ষা পেতে তদন্ত স্বাপেক্ষে তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীরের সাথে কথা বললে, তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ নভেম্বর ২০১৯/ইকবাল