March 31, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

লক্ষ্মীপুরে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি খেলার পুরস্কার বিতরন

মোহাম্মদ হাছান, লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি’২০২০ প্রস্তুতিমুলক
প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এল.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল।বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রমাণিক, রায়পুর থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক ও সাংসদের প্রতিনিধি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমূখ।খেলাটি বালক ও বালিকা দুই গ্রুপে অনুষ্ঠিত হয়।  খেলায় বিজয়ী দল হওয়ার গৌরব অর্জন করে বালক দল বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বালিকা দল রায়পুর সরকারী মার্চেন্টস একাডেমী। রানারআপ হওয়াার গৌরব অর্জন করেন বালক দল চরলক্ষী উচ্চ বিদ্যালয় , বালিকা দল বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়  ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর