March 30, 2026, 5:56 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

প্রতিকি ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মিলন সেতু সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।রবিবার বিকাল ৩টার দিকে আখানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।ফাইনাল খেলায় দক্ষিন ঠাকুরগাঁও মুন্সিপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে সবুজ বাংলা একাদশ দক্ষিন ধনিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  মোঃ নজরুল ইসলাম স্বপন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক।এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আখানগর মিলন সেতু সংঘের আহ্বায়ক ইবনে ফজল, সাবেক সভাপতি মাসুদ রানা প্রমুখ।মিলন সেতু সংঘের আয়োজনে গত ১১ অক্টোবর আখানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাসব্যাপী টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রাইভেট ডিটেকটিভ/১০ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর