April 17, 2026, 11:35 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

রোহিঙ্গাদের কান্না দেখতে পায় না বিশ্ব : এরদোয়ান

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহায়তার বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অাহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোহিঙ্গাদের অধিকারের ব্যাপারে বিশ্ব এখন ‘অন্ধ এবং বধির’ বলে মন্তব্য করেছেন তিনি।

mostbet

https://www.youtube.com/watch?v=e14P0BA9aHQ

 

বিশ্বের অন্যতম বৃহত্তর রাষ্ট্রবিহীন সম্প্রদায় রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। মিয়ানমারের রাখাইনে রহস্যময় বিদ্রোহী ও সেনাবাহিনীর সাম্প্রতিক সহিংসতা থেকে পালানোর চেষ্টা করছেন তারা।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত তিনদিনে বাংলাদেশে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছেন। কীভাবে তারা মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে এসেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

এরদোয়ান বলেন, দুর্ভাগ্যজন হলেও আমি বলতে পারি, মিয়ানমারে যা ঘটছে সেই ইস্যুতে বিশ্ব এখন ‘অন্ধ এবং বধির’। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তিন বছর পূর্তির দিনে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব এখন শুনে না এবং দেখে না।’

বাংলাদেশমুখী রোহিঙ্গা শরণার্থীদের স্রোতকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী মাসের অধিবেশনে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর