দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশের দক্ষিণাঞ্চলে পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, গতকাল শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সূর্যাস্ত ছিলো সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আজ রোববার সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।