March 23, 2026, 12:40 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দল মনোনয়ন দেয়ার আগে নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই কারও: কাদের

দল মনোনয়ন দেয়ার আগে নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই কারও: কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিন) নির্বাচনে দল মনোনয়ন দেয়ার আগে কারও নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ ব্যবহার করলে আওয়ামী লীগ সেটি খতিয়ে দেখবে। গতকাল শনিবার বিকেল ৪টায় মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাইলে কাদের বলেন, আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করবে। তিনি বলেন, আওয়ামী লীগে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়। ওবায়দুল কাদের বলেন, আমাদের মনোনয়ন মনোনয়ন বোর্ড দেবে প্রার্থী। শিডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লাগিয়েছে। সেটা আমরা খতিয়ে দেখবো।

Share Button

     এ জাতীয় আরো খবর