April 16, 2026, 5:48 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে মাদ্রাসা শিক্ষককে মারপিঠ প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস বর্জন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ।
যশোরের কেশবপুর উপজেলার ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের ঘটনা ঘছে। এ ঘটনার বিচার দাবীতে সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসায় জ্যোষ্ঠাতা লংঘন করে দায়িত্বরত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের বিভিন্ন বার্যক্রমে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠায় সম্প্রতি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন এবং তিনি জ্যোষ্ঠাতার ভিত্তিতে আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ দেন।

mostbet

২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও তার সহযোগি ৫/৬ জন বাসায় যাওয়ার পথে সন্যাসগাছা ব্রীজের মাথায় সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে একা পেয়ে পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় তারা তাকে বাশের লাঠি, লোহার রড ও ইটের খোয়া দ্বারা আঘাত করে আহত করে। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও তার সহযোগিরা ভয়ভিতি ও প্রাণ নাশের হুমকী দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিবেন না এই মর্মে সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনের নিকট থেকে সাদা কাগজে লিখিত নিয়ে নেয়। লিখিত নেওয়ার সময় তারা মোবাইলে ভি,ডিও ধারণ করে। এসময় তারা অধ্যাপক ছাইদ উদ্দীনকে একটি পরিত্যাক্ত ভবনে আটকে রেখে ২ ঘন্টা পর ছেড়ে দেয়। এঘটনায় সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীন বাদী হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের ঘটনার বিচার দাবীতে সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মাদ্রসা প্রঙ্গনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এঘটনায় সুষ্ঠু বিচার দাবীতে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী রাকিব, ফয়সাল, হাফিজা, রায়হান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া, সুরইয়া, ইসামিন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাগফুর, ফাতেমা প্রমুখ।
এসময় সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে সংহতি প্রকাশ করেন মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক, শামসুল হক, শওকত আলী, আব্দুল ওহাব, নুর মোহাম্মদ আনছারি, মঞ্জুরুল কাদের, আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, সেলিম আক্তার, মিজানুর রহমান, শাহিদাতুল তাহিরা, সুরাইয়া, মারুফা, রিংকু রানী প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর