April 6, 2026, 3:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

গরু চুরির হিড়িক, আতংকে দিনাজপুরের খামারিরা

গরু চুরির হিড়িক, আতংকে দিনাজপুরের খামারিরা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের চিরিরবন্দরে ব্যাপক হারে গরু চুরির হিড়িক পড়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই গরু মালিকরা চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত অতিবাহিত করছেন। এতে করে গরুর খামার মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গত ২৭ শে ডিসেম্বর বুধবার রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের পানুয়াপাড়ায় বিমল চন্দ্র দাসের বাড়ির প্রাচীর টপকে চোরেরা বাড়িতে প্রবেশ করে সদর দরজা কেটে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ২টি ষাঁঁড় ও ৪টি গাভি চুরি করে নিয়ে যায়। ওই গরুগুলি নিয়ে পালানোর সময় পার্বতীপুর উপজেলার যশাই হাটের পাহারাদার রাত সাড়ে ৩টায় গরুগুলি আটক করে পরেরদিন গরুমালিককে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে বুঝিয়ে দেয়। একই রাতে সাতনালা ইউনিয়নের তালতলা গ্রামের মন্ডলপাড়ার বিধবা তহমিনা বেগমের আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ২টি ষাঁড় ও ১টি গাভি চুরি করে নিয়ে যায় চোরেরা। ২২ ডিসেম্বর রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলি বাজারের জাহিনুর আলমের ৩ লাখ টাকা মুল্যের ২ টি বিদেশী ষাঁড়, পরের রাতেই একই ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের বাবু চন্দ্রের বাড়ি থেকে ২ লক্ষাধিক টাকা মুল্যের ৪ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। অপরদিকে, গত ২৩ শে ডিসেম্বর রাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি গ্রামের শাহ্পাড়ার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে লোহার তৈরি মেইন দরজা ভেঙ্গে চোরেরা আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ২৪ শে ডিসেম্বর একই ইউনিয়নের মন্ডলপাড়ার এমদাদুলের ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। গত ২৮ শে নভেম্বর পুনট্টি ইউনিয়নের নারায়নপুর গ্রামের রহমত আলীর বাড়ির প্রাচীর টপকে চোরেরা ভিতরে প্রবেশ করে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি নিয়ে যায়। মথুরাপুর গ্রামের কারেঙ্গাতলী গ্রামের ব্যবসায়ী মিলন বলেন উপজেলায় ব্যাপক হারে চোরের উপদ্রব দেখা দিয়েছে। চোরের উপদ্রবের কারণে রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। কয়েকটি গরুর খামার মালিকগণ জানান, গরু চুরি আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে আছি। গরুর মালিকগণ অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ ও সাধারণ ডাইরী করলেও পুলিশ এখনও আমাদের বাড়িতে খোঁজ নিতে আসেনি। থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ধানক্ষেত গুলি ফাঁকা হওয়ায় ও অত্যধিক কুয়াশা থাকায় এবং গরু মালিকগণ পুরোপুরি সচেতন না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। দিনে-রাতে গরু চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর