April 13, 2026, 7:48 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বোরকা দিয়ে আগুন নিভিয়ে ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন মুসলিম নারী

বোরকা দিয়ে আগুন নিভিয়ে ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন মুসলিম নারী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উপস্থিত বুদ্ধির জোরে জলন্ত ট্রাকের মধ্যে থেকে বের করে এক ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন সংযুক্ত আরব আমিরশাহির এক মুসলিম মহিলা। ঘটনায় প্রকাশ, হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলেন জওয়াহের সেফ আল কুমায়িতি নামে এক বছর বাইশের মহিলা।

পথে, রাস আল-খাইমা শহরের কাছে তিনি দেখেন দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। কুমায়িতির কানে আসে, একটি ট্রাক থেকে কেউ একজন চিৎকার করে বাঁচানোর আর্তি করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গী বন্ধুর পরনের জোব্বা নিয়ে তিনি ছুটে গিয়ে আগুন নিভিয়ে চালককে বের করে আনেন। পুলিশ জানিয়েছে, ওই চালকের নাম হরকিরিত সিং। কুমায়িতি বলেন, আমি গিয়ে দেখি, ওই চালক পড়ে রয়েছে। ওর গায়ে আগুন লেগে রয়েছে। ওর শরীরে কোনো কাপড় ছিল না। আমি জোব্বা দিয়ে তাঁকে ঢেকে দিই।

কুমায়িতি যোগ করেন, ওই চালক তাঁকে জানান, তিনি মরতে চান না। মহিলা তার সঙ্গে কথা বলে শান্ত হতে বলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ চালককেই হাসপাতালে নিয়ে যান। কুমায়িতি জানান, ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে তার ভালো লাগছে।

Share Button

     এ জাতীয় আরো খবর