April 6, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

লজ্জার রেকর্ডগুলো টি-২০ ক্রিকেটে

লজ্জার রেকর্ডগুলো টি-২০ ক্রিকেটে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত ২০ ডিসেম্বর ভারতের ১৮০ রানের জবাবে মাত্র ৮৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৯৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড বইয়ে নাম তুলে নিয়েছে ভারত। রেকর্ড বইয়ে এ ভাবে নিজেদের নাম ওঠায় স্বভাবতই খুশি নয় শ্রীলঙ্কা। টি-২০ ক্রিকেটে এরকম একাধিক রেকর্ড রয়েছে, যেগুলি খোদ রেকর্ডধারীরাই বলতে পছন্দ করবে না। একনজরে দেখে নেয়া যাক টি-২০-এর এমনই কিছু লজ্জার রেকর্ড।

বাংলাদেশে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১০.৩ ওভার। আন্তর্জাতিক টি২০-তে এটাই সর্বনিম্ন স্কোর।

এক ওভারে সর্বাধিক রান দেয়ার রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের দখলে। ২০০৭ বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মারেন যুবরাজ সিংহ।

টি-২০-এর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী  হলেও সবচেয়ে বেশি বার শূন্য করার রেকর্ডও রয়েছে শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশনের। মোট ১০ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

এক ইনিংস সর্বোচ্চ অতিরিক্ত দেয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ২০০৭ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দল মোট ৪৫টি অতিরিক্ত রান দেয়।

এক ইনিংসে সর্বাধিক রান দেয়ার রেকর্ডটি রয়েছে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থির দখলে। চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ৪ ওভারে ৬৯ রান দেন তিনি।

টানা ম্যাচ হারার রেকর্ডটি রয়েছে জিম্বাবোয়ের দখলে। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ১৬টি ম্যাচ হেরে এই লজ্জার রেকর্ড করে জিম্বাবুয়ে।

এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ডটিও জিম্বাবুয়ের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে জিম্বাবুয়ের মোট ছয়জন ক্রিকেটার কোনো রান না করেই আউট হন।

Share Button

     এ জাতীয় আরো খবর