সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের প্রার্থী মজনু ইউপি চেয়ারম্যান নির্বাচিত
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মিজানুর রহমান মজনু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গননা শেষে তাড়াশ উপজেলার রিটানিং কর্মকর্তা এ ফলাফল ঘোষনা করেন। তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা ফারহানা বিলকিস জানান,নৌকা প্রতিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজনু ৬হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরাকারীভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন মাহবুব ধানের শীষ প্রতিকে ভোট পান ৪৪৮০। এর আগে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ দুই ইউনিয়নের ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।