April 17, 2026, 9:41 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ফেসবুক প্রোফাইল হ্যাক, কুমিল্লা থেকে তরুণ গ্রেফতার

ফেসবুক প্রোফাইল হ্যাক, কুমিল্লা থেকে তরুণ গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লা থেকে মো. কাওসার আহমেদ (২০) নামে এক ফেসবুক হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের একটি দল। মোহাম্মদপুর থানার একটি মামলায় গত বুধবার রাতে তাকে কুমিল্লার একটি হোস্টেল থেকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সাইবার ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ সুপার মিশুক চাকমার তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরুণের ৯টি নাম পেয়েছেন তারা। সেগুলো হচ্ছে- মো. কাউছার আহমেদ, কাউসিন, জিসান, সোলেমান খান, আলিফ, মুকুল দাস, কামরুল ইসলাম, সায়ের মোহাম্মদ, মোসলেম খান। কাওসার ঢাকার একটি পলিটেকনিক কলেজে অনার্সে পড়াশোনা করতেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৫ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ে ৭৭ হাজার ৭৮৬ টাকা পাওয়া যায়। এডিসি নাজমুল ইসলাম জানান, মোহাম্মদপুর থানার একটি মামলার সূত্র ধরে কাওসারকে গ্রেফতার করা হয়। তিনি ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করতেন। হ্যাক করা আইডির টাইমলাইন ও ইনবক্সে অশ্লীল ছবি, ভিডিও, অশ্লীল কথাবার্তা লিখে পেস্ট করে মানসম্মান হানির ভয় দেখিয়ে বিভিন্ন অংকের টাকা দাবি করত। মোহাম্মদপুর থানার মামলার বাদীসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত ইতোমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে বাধ্য হয়। অভিযানের বিষয়ে তিনি জানান, মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেইল কোম্পানি এবং প্রযুক্তির সাহায্যে হ্যাকারকে শনাক্ত করে আটক করা হয়। গ্রেফতারের সময় আসামির ব্যবহৃত স্মার্টফোনে মোহাম্মদপুরের মামলার বাদীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করে এবং কৌশলে ক্ষতিগ্রস্তদের আইডি ফেরত দেয়ার কথা বলে কিছু বিকাশ পার্সোনাল/এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নিতেন কাওসার।

Share Button

     এ জাতীয় আরো খবর