March 17, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না: কাদের সিদ্দিকী

জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না: কাদের সিদ্দিকী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সরকার আওয়ামী লীগ নেতাদের ধরছে। শুধু আওয়ামী লীগকে ধরেই দেশকে বাঁচাতে পারবে না সরকার। যা চলছে সেটা দুর্নীতি মুক্তির পদক্ষেপ। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘চলমান দুর্নীতি বিরোধী অভিযান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগে যদি এত দুর্নীতি থাকে তাহলে তো তাদের ক্ষমতায় থাকারই অধিকার নেই। সত্যিকার অর্থে এ সরকার গণতান্ত্রিক সরকার না। জনগণের ভোটে নির্বাচিত না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার। তিনি দলের পক্ষে বর্তমান দুনীতির বিরুদ্ধে অভিযানে সরকারকে সমর্থন জানান। হাবিবুর তালুকদার বলেন, শুধু আওয়ামী ঘরানার লোকদের একের পর এক গ্রেফতার দেখে আমরা অবাক ও বিস্মিত। দেশের সমস্ত দুর্নীতি সরকারি দলের নিয়ন্ত্রণে অন্য দল, গোষ্ঠী তারা কী ধোয়া তুলসী পাতা? ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করার জন্য পুলিশসহ প্রশাসনের কারো কী ভূমিকা নেই? ব্যাংক, শেয়ার বাজার লুট, টেন্ডার বাজি, রাস্তাঘাটে চাঁদাবাজি, লুটতরাজ এসবের হাত থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধুকন্যা আন্তরিকভাবেই এ অভিযানে ব্রত হবেন সেটা দেশবাসী দেখতে চায়। আসুন একাত্তরের মতো সবাই মিলে দেশের এ চরম দুর্যোগে ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, শুধু ক্যাসিনোবিরোধী অভিযানের মাধ্যমে দুর্নীতি দমন বা নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব এ রকম একটা ধারণা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অথচ দেশে সাম্প্রতিককালে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্লজ্জ ভোট ডাকাতির মাধ্যমে। সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের অন্য নেতাদের মধ্যে নাসরিন সিদ্দিকী, যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর