April 16, 2026, 8:24 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুলাউড়ায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

কুলাউড়ায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৭
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet


কুলাউড়া পৌর শহরের চাতল গাও সংলগ্ন গ্যাস অফিসের সম্মুখে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারের চালকসহ ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। আজ ৩ অক্টোবর বিকেলে জুড়ী থেকে মৌলভীবাজারগামী একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ১৫-১৭৮০) শিশুসহ ৬জন যাত্রী নিয়ে মৌলভীবাজার যাওয়ার পথে পথিমধ্যে কুলাউড়া গ্যাস অফিসের সম্মুখে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের (নং ঢাকা মেট্রো ট ১৬-৬৮২৫) সাথে মুখোমুখি সংঘর্ষে কারের চালক জুড়ী উপজেলার ভুকতেরা গ্রামের ইমন (২৫), কারযাত্রী জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের একই পরিবারের জামিল (৩৫), আফিয়া (৩০), শাহিনা (২৫), রাকিব (১১), তামিম (১০) ও শিশু জাবা (১)সহ ৭জন গুরুতর আহত হয়। পরে উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের মধ্যে চালক ইমন ও যাত্রী আফিয়ার অবস্থা আশংকাজনক।

Share Button

     এ জাতীয় আরো খবর