-
- অপরাধ, সারাদেশে
- সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
- আপডেট সময় December, 27, 2017, 11:30 pm
- 800 বার পড়া হয়েছে
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
সিলেট অফিস

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। টানা ৬দিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বুধবার সকাল ১০টায় শাহপরাণ থানার রুস্তমপুর এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক কামাল আহম্মদ (৪৫) সিলেট সদর উপজেলা খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ছিদ্দেক আলী ওরফে বটুক মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ধর্ষক গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, আসামী তার সৎ মেয়ে ধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে। শাহপরাণ থানার সহকারী পুলিশ মো. ইসমাইল পিপিএম ও ওসি আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দীর্ঘ ৬ দিন ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছেন। টানা ৬ দিন চেষ্টার পর থাকে তাকে রুস্তমপুর থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত সৎ মেয়ের উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। গত ১৪ তারিখ রাত অনুমান সাড়ে ১টায় নির্যাতনকালে সৎ মেয়ের(১১) প্রচুর রক্তপাত হয়। পরের দিন নির্যাতিতা তার নানীকে ঘটনা জানালে কৌশলে নানী তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহায়তায় থানায় অভিযোগ করা হয়। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে লম্পট পিতাকে গ্রেফতারে তৎপর হয়। নির্যাতিতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।
এ জাতীয় আরো খবর