April 7, 2026, 6:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাটে বিয়ের কথা বলে প্রতারণা, মা-বাবাসহ তরুণী আটক

জয়পুরহাটে বিয়ের কথা বলে প্রতারণা, মা-বাবাসহ তরুণী আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ‘ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে হওয়া বিয়ে’ অস্বীকারসহ প্রতারণার অভিযোগে এক তরুণী ও তার মা-বাবাকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, কাজী হারুন সাগর (৩৪) নামে এক সৌদিপ্রবাসী দেশে ফিরে গত সোমবার রাতে মামলা করার পর তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা করে ‘প্রায় ২৭ লাখ টাকা’ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আটককৃতরা হলেন – পাঁচবিবি উপজেলার একটি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য (৫৭), তার স্ত্রী (৪৮) ও তাদের মেয়ে (২৩)।

অভিযোগকারী সাগর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরমোহনা গ্রামের কাজী আয়াতুল্লার ছেলে। তিনি বলেন, ফেইসবুকে প্রথমে প্রেম, তারপরে মোবাইলে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বিয়ে হয় ২০১৩ সালের অক্টোবরে।

চার বছর ধরে তাকে স্ত্রী ভেবে প্রবাসী জীবনের কষ্টার্জিত সব টাকা তাকে পাঠিয়ে দিই। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ১১ লাখ ৯২ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা কথিত স্ত্রী ও তার বাবা-মাকে পাঠিয়েছি। ভেবেছিলাম দেশে এসে পাঁচবিবিতে কিছু একটা করব, তাকে নিয়ে বাকি জীবন সুখে-দুখে কাটায় দিব। কিন্তু গত ১৫ ডিসেম্বর দেশে ফিরলে তারা সবাই বিয়ের কথা অস্বীকার করেন। এরপর দেনদরবার করেও সুরাহা না হওয়ায় মামলা করেন বলে তিনি জানান। ওসি ফরিদ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ ওই তরুণী ও বাবা-মাকে তাদের বাড়ি থেকে প্রেফতার করে। আটকের সময়ই তারা সব অভিযোগ স্বীকার করেছেন।

গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয় বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর