April 9, 2026, 12:25 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

২ সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২ সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুই মেয়ে সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত কাজী চন্দনা পারভীন। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজী চন্দনা পারভীন। এ সময় তার দুই মেয়ে সাবরিনা আহমেদ ও ফারহানা আহমেদ উপস্তিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী চন্দনা পারভীন জানান, ১৯৮০ সালে সাড়ে বার বছর বয়সে পারিবারিকভাবে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের মৃত মান্নান মোল্লার ছেলে পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই সন্তানের জন্ম হলে ১৯৯৩ সালে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আমি আমার অবুঝ দুই শিশু সন্তানের ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় আদালত তাকে তিন বছরের সাজা দিলেও সে অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এরপর দীর্ঘ কয়েক বছর পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সে সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেয় নি।বর্তমানে আমি দূরারোগ্য ক্যান্সারে ভুগছি। যে কোনো সময় আমার কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে মেয়ে দুটি ভেসে যাবে।তিনি বলেন, আমার মেয়েদের ভরণপোষণের দায়িত্ব যাতে তাদের জন্মদাতা পালন করেন। সে জন্য আমি আপনাদেও মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্থক্ষেপ কামনা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর