March 23, 2026, 2:19 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বনপাড়া পৌর নির্বাচন; মাধ্যমিক পার হয়নি ৩৭ প্রার্থীর

বনপাড়া পৌর নির্বাচন; মাধ্যমিক পার হয়নি ৩৭ প্রার্থীর

ক্রাইম রিপোর্টার

বনপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৬১ প্রার্থীর মধ্যে ৩৭ জনই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। প্রথম শ্রেণীর এ পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে শুধুমাত্র ১০ নং ওয়ার্ডের আতাউর রহমান ও মাসুদ উর রহমান এবং ৭ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন মাষ্টার্স পাস।
এছাড়া কামিল পাশ রয়েছেন তিনজন।
প্রার্থীদের হলফনামা সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৪৮ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১২ জন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। এছাড়া স্বশিক্ষিত রয়েছেন আটজন। ৮ম শ্রেণী উত্তীর্ণ প্রার্থী ১৭ জন। ১০ জন এসএসসি ও ৬ জন এইচএসসি পাস। আর স্নাতক পাশ মাত্র দুই জন। সংরক্ষিত নারী ওয়ার্ডে চারজন ছাড়া কেউই এসএসসির গণ্ডি পেরোতে পারেননি।
১ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম স্নাতক, অন্য দুজন মাধ্যমিকের নীচে।
২ নং ওয়ার্ডে আতাউর রহমান মৃধা এসএসসি পাশ, অন্য দুজন ৮ম শ্রেণী ও একজন স্বাক্ষরজ্ঞান। ৩ নং ওয়ার্ডে আব্দুল মজিদ কামিল ও ঈমান আলী এসএসসি পাশ, অন্য দুজন স্বশিক্ষিত, ৪ নং ওয়ার্ডের জিয়াউর রহমান এসএসসি, আসলাম হোসাইন স্বাক্ষরজ্ঞান, ৫ নং ওয়ার্ডের আশরাফুল আলম ও মিজানুর রহমান কামিল, জহিরউদ্দিন এইচএসসি পাশ। ৬ নং ওয়ার্ডে মোস্তাফিজুর এইচএসসি, সাইফুল ইসলাম এসএসসি। ৭ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন এমএ, একজন এইচএসসি ও একজন এসএসসি, অন্য পাঁচজন মাধ্যমিকের নীচে।
৮ নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ছাড়া কেউ এসএসসি পাস করেননি। ৯ নং ওয়ার্ডে মোহিত কুমার সরকার ছাড়া অন্য দুজন স্বাক্ষরজ্ঞান। ১০ নং ওয়ার্ডে দুজন স্নাতকোত্তর ও একজন এসএসসি পাস। অন্য তিনজনের কেউ মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারেনি। ১১ নং ওয়ার্ডে একজন এসএসসি ও দুজন ৮ম শ্রেণী। ১২ নং ওয়ার্ডে পাঁচ জন ৮ম শ্রেণী ও একজন স্বাক্ষরজ্ঞান। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নং ওয়ার্ডে তিনজনের মধ্যে একজন এইচএসসি, একজন এসএসসি ও একজন ৮ম শ্রেণী পাশ। ২ নং ওয়ার্ডে মোছাঃ শরিফুন্নেসা স্নাতক, অন্য একজন এইচএসসি ও একজন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। ৩ নং ওয়ার্ডের চারজনের কেউই মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারেননি। ৪ নং ওয়ার্ডে নমিতা গমেজ ছাড়া অন্য দুজন এসএসসি পাশ করেননি।
৫ নং ওয়ার্ডের বাসিন্দা কলেজ শিক্ষক নাজমুল ইসলাম বলেন, নাগরিকবান্ধব আধুনিক পৌরসভা গঠন ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে নির্বাচনে উচ্চ শিক্ষিত প্রার্থীদের এগিয়ে আসা উচিৎ। অন্যথায় প্রকৃত নাগরিক সুবিধা থেকে শহরবাসী বঞ্চিত হবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর