March 24, 2026, 2:22 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢেঁড়সের যত পুষ্টিগুণ

ঢেঁড়সের যত পুষ্টিগুণ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

সুস্থতার জন্য খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন ঢেঁড়স। সবুজ এই সবজিতে থাকা ভিটামিনসহ নানা উপাদান দূরে রাখবে বিভিন্ন রোগ থেকে। জেনে নিন ঢেঁড়সের পুষ্টিগুণ সম্পর্কে। প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যায় ঢেঁড়স থেকে। ফলে নিয়মিত এটি খেলে বদহজমের সমস্যা দূর হয়। কোলেস্টেরল কিংবা ফ্যাট নেই ঢেঁড়সে। পটাশিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম ও আয়রনসমৃদ্ধ নিয়মিত খেলে ঢেঁড়স দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে।  কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় নিয়মিত ঢেঁড়স খেলে। শরীরের জন্য ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এই সবজি। ঢেঁড়সে থাকা ফলিক অ্যাসিড ও ভিটামিন বি৬ মেটাবোলিজমে সাহায্য করে। ঢেঁড়সে রয়েছে ম্যাগনেসিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সবজি। তথ্য: ফেমিনা

Share Button

     এ জাতীয় আরো খবর