April 9, 2026, 8:51 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজশাহীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গোদাগাড়ী উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় হাসিবুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার সুলতানগঞ্জ-ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র। রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে হাসিবুল বাইসাইকেলে চড়ে চাচার বাড়ি যাচ্ছিলো। পথে তার বাইসাইকেলের চেন পড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাইকেলের চেন লাগাছিলো। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসিবুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসে। নিহত হাসিবুলের পরিবার মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশর এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর