April 9, 2026, 12:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় স্কুলছাত্র নিহত

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় স্কুলছাত্র নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় শাহাদাৎ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকার বাখরেরকান্দি গ্রামে হামলার শিকার হয় শাহাদাৎ। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহাদাৎ একই গ্রামের শাজাহান শেখের ছেলে। সে পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে পাঁচ্চর-কাওড়াকান্দি সড়কের ভিআইপি মোড়ের এক মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল শাহাদাৎ। খেলা শেষে ক্রিকেট খেলার কিছু সামগ্রী কিনতে পাশের এক দোকানে যায়। এ সময় ফয়সাল চৌধুরী (৩০) নামে এলাকার মানসিক ভারসাম্যহীন এক যুবক পেছন থেকে লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে জ্ঞান হারায় শাহাদাৎ। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিবচর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় রাতেই অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ফয়সালকে আটক করেছি। এ বিষয়ে মামলা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর