April 10, 2026, 3:18 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১৬

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হাঁস ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, সকালে ওই গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই গ্রামের সবুর মিয়ার ধানক্ষেতে গিয়ে ধানের চারা খেয়ে ফেলে।

এনিয়ে সবুরের সঙ্গে কুদ্দুসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৬ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share Button

     এ জাতীয় আরো খবর