April 13, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাদারীপুরের কালকিনিতে ‘বোমা’ তৈরির সময় এক যুবক আহত হয়েছেন, যিনি বরিশালে গৌরনদীতে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম এ কথা জানান। আহত শফিকুল ইসলাম (২৪) পুলিশের হেফাজতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শফিকুল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চরের ইউনুস শিকদারের ছেলে। খুনের চর গ্রামের কয়েকজন জানান, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুনের চর গ্রামে একটি বাড়িতে ‘বোমা’ তৈরি করছিল শফিকুল। এ সময় বিস্ফোরণে তার বাম হাতের পাঁচটি আঙুল ‘উড়ে গেছে’। ওসি মনিরুল বলেন, রাতে আমরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শফিকুলকে আটক করেছি। বিস্ফোরণে তার তার বাম হাতের পাঁচটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শফিকুলকে মাদারীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই ঘটনার তদন্ত করবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর