April 9, 2026, 12:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরে স্কুলছাত্রী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে স্কুলছাত্রী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রী নির্যাতন মামলার প্রধান আসামি আকুল হোসেনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। গত রোববার রাতে র‌্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আসামি আকুল হোসেন ধুনট উপজেলার ভুতবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ধুনট উপজেলার নিউ সারিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের স্কুল পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় রাস্তাঘাটে প্রেম প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো বখাটে আকুল হোসেন।

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১১ ডিসেম্বর ওই বখাটে তার সহযোগিদের নিয়ে মেয়েটির বাড়ি ভাঙচুর করে ও তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে এলাকাবাসীর সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরদিন ১২ ডিসেম্বর এ ঘটনায় বখাটে আকুল হোসেনকে প্রধান আসামি করে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতার আকুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন।

Share Button

     এ জাতীয় আরো খবর