April 13, 2026, 1:01 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পটুয়াখালীতে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

পটুয়াখালীতে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তুচ্ছ ঘটনা জের ধরে দুলাল হাওলাদার (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। এরআগে, গত রোববার দিবাগত রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলালের মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র জানান, গত রোববার কৃষক দুলাল হাওলাদারের সঙ্গে হাঁস চুরি হওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয় প্রতিবেশী মোতালেব মৃধা ও তার স্বজনদের। একপর্যায়ে দুলালকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিপক্ষ। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় দুলালের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী মরিয়ম বেগম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার ভুক্ত আবদুল মোতালেব, সুফিয়া বেগম ও আফরোজা বেগম নামে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মিলন কৃষ্ণ মিত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর