March 24, 2026, 6:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফলোআপ ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ধর্ষক অধ্যক্ষ কামালের গ্রেফতার দাবী

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠিঃ

ঝালকাঠিতে ধর্ষক মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এসএম কামাল উদ্দিনের(৪৫) গ্রেফতার দাবী করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তবে কামাল উদ্দিন এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কর্মসূচী দিতে সাহস পাচ্ছেনা বলে জানা গেছে। রবিবার কামাল উদ্দিনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-১২ তারিখ-১৮/০৮/২০১৯। নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার পর হতে অধ্যক্ষ কামাল উদ্দিন পলাতক রয়েছে। উল্লেখ্য গত শুক্রবার ঝালকাঠি সদর উপজেলার তেরআনা শাহমাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন নিজ বাসায় তার মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা তার স্ত্রী দেখে ফেললে সে তার স্বামী ও ধর্ষিতা উভয়কে জুতা পেটা করে। তার স্ত্রীর ডাক চিৎকারে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরে কামাল উদ্দিন গা ঢাকা দেয়। এলাকাবাসী জানায়, ধর্ষিত ছাত্রীটি কামাল উদ্দিনের বাসায়ই গৃহপরিচারিকার কাজ করতো এবং তেরআনা মাদ্রাসায় লেখাপড়া করতো। পুলিশ জানায়, কয়েক বছর ধরেই কামাল উদ্দিন গরীব মেয়েটিকে তার বাসায় রাখার সুবাধে নির্যাতন এবং ভোগ করতো। শুক্রবার বিষয়টি জানাজানি হলে ছাত্রীটিকে কামাল উদ্দিনের মেঝ ভাই ওয়াহেদের বাসায় আটকে রাখা হয়। সেখান থেকে পুলিশ শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে ঝালকাঠিতে নিয়ে আসে। মেয়েটির বাড়ী বরিশালের বানাড়ীপাড়া উপজেলার করপাড়া গ্রামে।তেরআনা মাদ্রাসা সূত্র জানায়, কয়েক বছর আগেও অধ্যক্ষ কামালের বিরুদ্ধে এই মাদ্রসার আলিম শাখার এক ছাত্রীকে ধষর্নের অভিযোগ উঠেছিলো। তখন বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তিনি ধামাচাপা দিতে সক্ষম হন।এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন গতকাল সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ কামাল উদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রের্কড হয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। এদিকে এ ব্যাপারে কামাল উদ্দিনের মোবাইল ফোনে ( ০১৭১৬৯৫৮২৭৮) বার বার কল করা হলেও তার সেল ফোন বন্ধ পাওয়া গেছে। তার আত্মীয় স্বজনরাও এ ব্যাপারে কেহ মুখ খুলতে চাচ্ছে না।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর