March 24, 2026, 2:46 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর

অতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর। বাড়তি লবণ খেয়ে বিশ্বে প্রায় ১৬ লাখ ৫০ হাজার লোক হৃদপিণ্ডের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বের ১৮৭টি দেশের গবেষণামূলক জরিপের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইএনডিআইএবি) গবেষণার ফল প্রকাশিত হয়েছে। ওই ফলাফলে জানানো হয়, বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন গড়ে ৩ দশমিক ৯৫ গ্রাম লবণ খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি প্রয়োজনের চেয়ে দুই গ্রাম বেশি। আইএনডিআইএবির জরিপ অনুসারে ভারতের শহরাঞ্চলের মানুষ প্রতিদিন ৭ দশমিক ৬ গ্রাম লবণ খান। বিশ্বের অন্য দেশের তুলনায় এই হার অনেক বেশি। আইএনডিআইএবির বিশেষজ্ঞ শশাঙ্ক যোশি বলেন, হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগের (স্ট্রোক) ক্ষেত্রে লবণ ও সোডিয়াম খুব ঝুঁকিপূর্ণ। ভারতের পূর্ণ বয়স্কদের মধ্যে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। তাদের তথ্য অনুসারে, ২০১০ সালে বিশ্বের ১৬ লাখেরও বেশি লোক হৃদরোগে ভুগে মারা গেছেন। অতিরিক্ত লবণ খাওয়ার কারণে এটা ঘটেছে। আইএনডিআইএবির জরিপের ওপর ভিত্তি করে চিকিৎসক শশাঙ্ক যোশি বলেন, ভারতীয়দের নোনতা খাবার খুব পছন্দ। তারা কেবলমাত্র প্যাকেটজাত নোনতা খাবারই খায় না, আচার ও পাঁপরের মাধ্যমেও লবণ খেয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, বিশেষজ্ঞ অনুপ মিশ্রের মতে, বিশেষ করে ভারতীয়রা বেশি লবণ খান। ফলে তাদের মধ্যে হৃদরোগে মৃত্যুর হার বেশি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share Button

     এ জাতীয় আরো খবর